হালদা নদীতে অভিযানে চরঘেরা জাল জব্দ
দক্ষিন এশিয়ার মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৯শত মিটার জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এর নেতৃত্বে ঘেরা জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত ঘেরা জালের মুল্য আনুমানিক ৩৩হাজার টাকা।
উপজেলা প্রশাসনের সুত্রে জানা যায়, উপজেলা ইউএনও এ.বি.এম মশিউজ্জমান, এর নের্তৃত্বে হালদা নদীতে বিকাল ৪টায় অভিযান চালিয়ে গুমানমর্দন ইউনিয়ন থেকে ২ টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। আটককৃত জালের পরিমাণ ৬শত মিটার যার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা। এছাড়া একই দিনে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রাসদাস মুন্সীর হাট থেকে রাত ১০টায় হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে হালদা নদীতে প্রজননক্ষম মা মাছ সুরক্ষায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩শত মিটারের ১ টি চরঘেরা জাল জব্দ করা হয়। এই অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমিনুল ইসলাম এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জাল নৌপুলিশের হেফাজতে রাখা হয়। জব্দকৃত জালের আনুমানিক মুল্য প্রায় ১১ হাজার টাকা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান