নেত্রকোনার কেন্দুয়ায় ধানের জমির ফসল কর্তনের অভিযোগ,থানায় মামলা
নেত্রকোনার কেন্দুয়ায় পৈতৃক সূত্রে পাওয়া জমির ফসল অবৈধভাবে কর্তনের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ধনিয়াচাপুর বিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফারজানা আক্তার জহুরা (২৯) কেন্দুয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার পৈতৃক জমি দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম (৪৫) ও হাবিবুর রহমান (৫০) আধিয়ায় চাষ করে আসছিলেন। চলতি মৌসুমেও তারা জমি চাষ করে এবং ফারজানা আক্তার তার অংশ অনুযায়ী চাষের খরচ বহন করেন।
কিন্তু ফসল পাকলে তাকে কিছু না জানিয়ে দুই অভিযুক্ত তার জমির ফসল কেটে নিজেদের বাড়িতে নিয়ে যান। এ সময় ফারজানা বিষয়টি জানতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন এবং তাড়িয়ে দেন বলে অভিযোগ করেন। স্থানীয় অনেকেই ঘটনার প্রত্যক্ষদর্শী।
ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুল ও হাবিবুর পলাতক এবং তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান বলেন,এ বিষয়ে ফারজানা আক্তার জহুরা বাদী হয়ে একটি থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান