অনিয়মের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক রেজাউল করিমকে বহিষ্কার
নানা অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ৫নং এলাকা পরিচালক রেজাউল করিমকে তার পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এছাড়াও তার নির্বাচনী এলাকায় পরিচালক পদে কখনো নির্বাচন করতে পারবেন না বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ জুন) জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ৫নং এলাকা পরিচলাক রেজাউল করিম তার নির্বাচনী এলাকায় বেশকিছু অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজ করায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ গেলে তা আমলে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্যরা এসে তদন্তে অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজের অভিযোগের বিষয়ে সত্যতা পেলে তাকে তার পদ থেকে অপসারণ করে।
পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার নির্বাচনী এলাকায় নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগে এলাকা পরিচালকের পদ থেকে অপসারণ করেছে কর্তৃপক্ষ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied