কুড়িগ্রামে কাফনের কাপড় পড়ে কারিগরি শিক্ষার্থীদের মিছিল
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে মিছিলে নেমেছে কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার ১৮ এপ্রিল দুপুর ৩টায় কুড়িগ্রাম পৌর শহরের মার্কাস মসজিদ এলাকা থেকে কাফন মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে, কুড়িগ্রাম কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ করে।
এসময় কারিগরী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রান্ডর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার ফলে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান আলভী, আরিফ হাসান ও সিফাত জানান,অবিলম্বে আমাদের ঘোষিত দাবি গুলো মেনে নেয়া না হলে আরো কঠিন আন্দোলনের ডাক দিবেন বলে জানান শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied