ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাজধানীর বিমানবন্দর এবং উত্তরা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৮-৪-২০২৫ বিকাল ৫:৫৪

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিমানবন্দর এবং উত্তরা এলাকায়  আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে।শুক্রবার  (১৮ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা-১৮ আসন, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করেন তারা। 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা  নুর হোসেন  তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন, আজ ১৮/০৪/২৫ ইং সকালে উত্তরা   ঢাকা ১৮ আসনের আওয়ামীলীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। 

এ সময় তারা- ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত ছিল। এছাড়াও তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার, মানি না মানবো না’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে।জানা যায়, এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন। 

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। ওই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা