এস আলম সুগার ইন্ডস্ট্রিজের বিরুদ্ধে ২০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
এস আলম গ্রুপের মালিকানাধিন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডস্ট্রিজের বিরুদ্ধে ২০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘঁনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে কাষ্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রামের কাষ্টমস বন্ড কমিশনারেট এর কমিশনার এ কে এম মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে বন্ড সুবিধায় আমদানি করা প্রায় এক লাখ টন চিনির কাঁচামাল গুদাম থেকে পাচার করার মাধ্যমে এই রাজস্ব ফাঁকি দিয়েছে মেসার্স এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বন্ড কমিশনারেট কর্তৃপক্ষের তদন্তে রাজস্ব ফাঁকির দেয়ার বিষয়টি ধরা পড়লে বিভিন্ন কৌশলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে আসছে।
বন্ড কমিশনারেট এর প্রতিবেদনে উল্লেখ করেন বিভিন্ন সময়ে বন্ড সুবিধায় আনা ২৭টি চালানের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার ৫৭ মেট্রিক টন কাঁচামালের বন্ডিং মেয়াদ ৬ মাস বাড়ানোর জন্য গত ১৬ আগস্ট আবেদন করেন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ। গত ১৯ আগষ্ট সরজমিনে পরদির্শনে দেখা যায় কাষ্টমস কর্তৃপক্ষের অগোচরে গুদাম থেকে প্রায় ৯৩ হাজার মেট্রিক টন কাঁচামাল সরিয়ে ফেলা হয়েছে। যার শুল্ক করের পরিমাণ ১৯৮ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৩৫ টাকা। রাজস্ব ফাঁকির ঘটনায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা করে বন্ড কমিশনারেট কর্তৃপক্ষ। এ বিষয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ বিদেশে থাকায় তার পিএস আকিজ উদ্দীন চৌধুরীর সাথে মোবাইলে বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর নিজে ফোন রিসিভ করেও কথা বলেনি।
এ প্রসঙ্গে কাষ্টমস বন্ড কমিশনারেট এর কমিশনার এ কে এম মাহবুবুল আলম জানান, মেসার্স এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লাইসেন্স বাতিল এবং অর্থদন্ডসহ কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে ৩০ দিনের সময় দিয়ে নোটিশ পাঠিয়েছি। নোটিশের জবাব সন্তোষজনক না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই