ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বড়লেখায় নিসচার বিক্ষোভ সমাবেশ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ বিকাল ৫:৫৬

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী গোল চত্বরে জাতীয় সামাজিক-সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সমাবেশে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমিদ ইসাদ রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হাজী ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, ব্যবসায়ী ফয়জুর রহমান, আব্দুল হান্নান, আব্দুস শহীদ খান, ইসলাম উদ্দিন, আব্দুর রাজ্জাক, বড়লেখা ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য সরফ উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলার সহ সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, মাহিনুর ইসলাম মাহিন ও আফজাল হোসেন রুমেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ব বিবেককে হতবাক করেছে। মুসলিম উম্মাহ ও মানবতাবাদী শক্তির উচিত অবিলম্বে এ নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই অমানবিক নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে এখনই।  

সমাবেশে ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন