ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সমন্বয়ক পরিচয়ে কিডনাপ করে ১০ কোটি টাকা চাঁদা দাবী গ্রেফতার-২ ও অপহৃত উদ্বার


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৮-৪-২০২৫ বিকাল ৫:৫৭

রাজধানীর উত্তরায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ভাঙচুর-লুট-পাট এবং অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে বায়োটেক করপোরেশন নামের একটি মেডিকেটেড কসমেটিকস প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানে ভাঙচুরের পর ম্যানেজারকে অপহরণ করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ম্যানেজার মো. রিয়াজুল ইসলামকে উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের বিমানবন্দর উপজেলার রামপটি গ্রামের কাজী সালামের ছেলে কাজী জোবায়ের এবং শরিয়তপুরের ডামুড্যা উপজেলার চর নারায়ণপুর গ্রামের নান্নু মিয়া ছৈয়ালের ছেলে আবির হাসান। কাজী জোবায়ের উত্তরা ৭ নম্বর সেক্টর এবং আবির তুরাগের পাকুরিয়া এলাকার বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬ /এ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে ওই প্রতিষ্ঠানে ভাঙচুর এবং ম্যানেজার অপহরণের ঘটনা ঘটে। পরে রাতে উদ্ধার হওয়ার পর ম্যানেজার রিয়াজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

অপহরণের শিকার হওয়া ম্যানেজার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রথমে দুজন আসে। পরে আরও ১৫ থেকে ২০ জনের মতো আসে। তারা ব্যবসার আগ্রহ প্রকাশ করেন। তখন তাদের বলি, যদি ব্যবসা করতে হয়, আমাদের স্যারেরা আছেন। ওনাদের সঙ্গে কথা বলেন। পরে তারা চেয়ারম্যান ও এমডি স্যারের ছবি দেখিয়ে বলে—ওনারা কই? ওনাদের খুঁজতে আসছি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।’

তিনি বলেন, ‘তখন আমি তাদের বলছি—স্যারের ছোট বোন মারা গেছেন, তিনি সেখানে গেছেন। তখন ওই দুজন ফোন দিয়ে আরও লোকজন নিয়ে আসে। তারা দরজায় আঘাত করে অফিসে ঢুকেই সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করে, ডিভিআর ভাঙচুর করে। ক্যাশে তিন লাখ টাকার মতো ছিল সেগুলো নিয়ে যায়। সবগুলো মোবাইল ফোন আর একটি ল্যাপটপ নিয়ে নেয়। তারপর আমাকে অফিস থেকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায়। তারপর জমজম টাওয়ারে ওখান থেকে কালো একটি গাড়িতে করে ৬ নম্বর সেক্টরে নিয়ে যায়।’

ম্যানেজার আরও বলেন, ‘তখন তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন—‘তোর স্যারকে ফোন দে। বল—আমাদের ১০ কোটি টাকা দিতে।’

বায়োটেক কোম্পানির চেয়ারম্যান মো. আহমেদুল কবীর বলেন, ‘ছাত্র সমন্বয়ক পরিচয়ে ১৫ থেকে ২০ জন আমাদের অফিসে এসে ভাঙচুর চালায়। ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। ম্যানেজারকে অপহরণ করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।’

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বায়োটেক করপোরেশনের ম্যানেজারকে অপহরণের খবর পাই বিকেল ৩টার দিকে। তারপর আমরা ঘটনাস্থলের ও আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখি। ফুটেজ দেখে আমরা কয়েকজনকে শনাক্ত করতে পারি।’

ওসি হাফিজ আরও বলেন, ‘টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সমন্বয়ক পরিচয়ধারীরা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে তাদের ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতায় রাত সাড়ে ৮টার দিকে অপহৃত ম্যানেজারকে উদ্ধার করা হয়। এছাড়াও ছিনিয়ে নেওয়া ল্যাপটপসহ কাজী জোবায়ের এবং আবির হাসান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ আরও ১১ জনের নাম উল্লেখ করে এবং ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি মামলা হয়েছে। সেই সঙ্গে লুটপাট করে নিয়ে যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা ও পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি হাফিজ।

কাজী জোবায়ের এর আগে আরেকটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে জানান ওসি।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা