ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ৪:২৭

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর শাহবাগে এক সমাবেশের আয়োজন করে। রোববার (৩ আগস্ট) বিকেলে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগে থেকেই সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে। মৎস্যভবন থেকে কাঁটাবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি পর্যন্ত পুরো এলাকা ছাত্রদল কর্মীদের স্লোগানে মুখরিত ছিল। তারা 'তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে', 'তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' সহ বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেয়।

ছাত্রদল নেতারা জানান, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে রাজনৈতিক অধিকার বঞ্চিত হওয়ার পর এই সমাবেশকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তারা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর জোর দেন। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

এদিকে, শাহবাগে ছাত্রদলের সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকাজুড়ে ১৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল, যার মধ্যে ৮ হাজার ইউনিফর্মে এবং ৬ হাজার সাদা পোশাকে ছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)