উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির নেতা মহিউদ্দিন চৌধুরীর উপর পরিকল্পিত হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।
গত শুক্রবার দুপুরে তুরাগ থানা বিএনপি'র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সহ- দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী চার জনের নাম উল্লেখ করে ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং ০৩।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার কর্মকর্তা( ওসি) মোঃ আব্দুর রহিম মোল্লা সকালের সময়কে বলেন, এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার এজাহার নামীয় আসামিরা হলেন, তুরাগ থানার পুরান কালীয়া এলাকার মোঃ আব্দুল আলিম, মালেক, দিয়াবাড়ির কালা মার্কেট এলাকার আসাদ এবং তুরাগ থানা এলাকার এ কে আকাশ।
এতে উল্লেখ্য থাকে যে, তাদের মধ্যে আব্দুল আলিম ও মালেক হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও পিছনে আঘাত করেন। আসাদ পকেটে থাকা নগদ অর্থ, একটি এটিএম কার্ড ও মোটর সাইকেলের চাবি- কাগজ পত্র ছিনিয়ে নেন। এছাড়াও এ কে আকাশ ১ লক্ষ ৬২ হাজার টাকার মোটরসাইকেল ভাঙচুর করেন। যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-ল, ১৭-৬৪১১।
গত বৃহস্পতিবার রাতে মহিউদ্দিন চৌধুরী উত্তরার ৩ নং সেক্টরের নিজ অফিস থেকে কাজ শেষে উত্তরার বিএনএস সেন্টারে যাওয়ার পথে ৭ নং সেক্টর জামে মসজিদের সামনে মোটরসাইকেলের গতিরোধ করে তাকে আঘাত করার অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বিরুদ্ধে।
এই বর্বরচিত হামলায় স্থানীয় ও সর্ব মহলের বিএনপি'র নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করতে দেখা যায় এবং তার সাথে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি