ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ১২:২৫

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের ২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ আজ পিআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। 

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়। এরপর গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের ২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ তার বক্তব্যে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকতাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন প্রচলিত গণমাধ্যম তত্ত্বাবলি ও পড়ালেখা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনেকটাই পরিবর্তিত হয়েছে। সাংবাদিকদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা সংক্রান্ত দক্ষতা অর্জন করতে হবে। 

সমাপনি বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, প্রত্যেকের নিজ জায়গা থেকে অপতথ্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। সত্যের শক্তি অনেক বেশি, সত্য দিয়ে মিথ্যার ন্যারেটিভ ভেঙে দিতে হবে। সাংবাদিকদের এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীসহ পিআইবি’র কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি

অনুষ্ঠানের ২য় পর্বে সম্মানিত অতিথিদের কে গুনীজন সম্মাননা প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপস্থিত নেতৃবৃন্দ

রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া

গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ