ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ১২:২২

রাজধানী উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি ২৫ সালের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ২ আগস্ট দুপুরে স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সরকার বিল্ডার্স এন্ড ডেভেলপারস লিমিটেড।  আবুল কাসেম সরকারের ( চেয়াম্যান, সরকার বিল্ডার্স এন্ড ডেভেলপারস লিমিটেড)  সভাপতিত্বে উক্ত আয়োজন  এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত  ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,  যুগ্ম আহবায়ক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি পদপ্রার্থী  এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ, ৪৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলী আকবর আলী,  ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আহবায়ক সদস্য ও এস বি ডি এল এর ব্যবস্থাপনা পরিচালক  আব্দুস সালাম সরকার সহ উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম এবং  সকল পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও এ আয়োজনে উপস্থিত ছিলেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মির্জা মাহমুদা, উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের সকল শিক্ষকগণ।  
শিক্ষার্থী সংবর্ধনা যা শিক্ষার্থীদের মধ্যে মনোবল বৃদ্ধি এবং উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে সহায়ক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিগণ ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার