সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দৈনিক যায়যায়দিন-এর মাল্টিমিডিয়া ইনচার্জ নয়ন কুমার বর্মন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা ও ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে সারাদেশের ১৯৭ জন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।
জুলাই অভ্যুত্থানের সময় নয়ন কুমার বর্মন দৈনিক মানবকণ্ঠে মাল্টিমিডিয়া প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তিনি জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করেছেন।
১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের কফিন মিছিল রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হয়। মিছিলটি রোকেয়া হলের সামনে এলে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জে নয়ন কুমার বর্মন আহত হন।
নয়ন কুমার বর্মন পরবর্তীতে বাংলাদেশের খবর ডিজিটাল এডিশনে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর গত জানুয়ারিতে শফিক রেহমান সম্পাদিত দৈনিক যায়যায়দিনে মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে যুক্ত হন।
সাহসী সাংবাদিক সম্মাননা প্রসঙ্গে নয়ন কুমার বর্মন বলেন, এ সম্মাননা আমার জন্য গর্বের। যাদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এ সম্মাননা আমি তাদের উৎসর্গ করছি।
শহীদ সাংবাদিক, আহত সাংবাদিক ও সাহসী সাংবাদিকতা-এ তিনটি ক্যাটাগরিতে ছয় শতাধিক সাংবাদিকের মধ্য থেকে বাছাই করে সারাদেশের ১৯৭ জনকে এ সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ছিলেন শহীদ সাংবাদিক।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি