ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ২:৬

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত হয়েছে, যেখানে আবুল বাসার মোল্লাকে সভাপতি এবং মেহেদী ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

শনিবার রাজধানীর ইস্কাটন রোডে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে এই কমিটি গঠন করা হয়। এতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল বাসার মোল্লা সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলার এএসপি মেহেদী ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন:

সিনিয়র সহ-সভাপতি: ডিএমপি ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান

সহ-সভাপতি: এএসপি মাজহারুল ইসলাম এবং এএসপি আরিফা আখতার

সাংগঠনিক সম্পাদক: ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী

যুগ্ম সাধারণ সম্পাদক: এসি তৌফিক আহমেদ

যুগ্ম সম্পাদক: এএসপি শামীম হোসেন এবং এএসপি সাদ্দাম হোসাইন

দপ্তর সম্পাদক: এএসপি এহসানুল হক

প্রচার ও প্রকাশনা সম্পাদক: এএসপি মো. শাহীন

ক্রীড়া সম্পাদক: র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি তাপস কর্মকার

সদস্য: এএসপি মনিরুল ইসলাম এবং এএসপি বায়েজিদ বিন মানসুর

কমিটি গঠনের পর নতুন নেতৃত্ব মুক্তিযুদ্ধ ও জুলাই স্পিরিটকে ধারণ করে ব্যাচের স্বার্থে এবং দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)