ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় সরকারি কর্মকর্তা-কর্মচারি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১১:৫৬

দেশের প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্যকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। সরকারের অন্যান্য দপ্তরের চেয়ে এই দুই দপ্তরে মানুষ সবচেয়ে বেশি যায়। এমনও মানুষ রয়েছেন যাদের কোনোদিনই থানায়, আদালতে, ইউএনও অফিস কিংবা সরকারের অন্যান্য দপ্তরে যাওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে গেছেন না এমন মানুষ খুব কমই আছেন। তাই সাধারণ মানুষ যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি যায়, সেই শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেবার মান বাড়াতে হবে। শিক্ষক ও চিকিৎসকদের আরো দায়িত্বশীল হতে হবে। বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নানা জনদুর্ভোগ তোলে ধরে তা লাঘবের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ময়নুল হক, বদরুল ইসলাম, স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, থানার ওসি (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান, অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ, আলিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন