ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালে ভুল রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১২:০

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো: বিল্লাল হোসেন (৫৫) নামে এক রোগীর শরীরে 'ও' পজিটিভ রক্তের পরিবর্তে 'বি' পজিটিভ রক্ত পুশ করায় ওই রোগীর মুত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে ভুল করে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করার পর রাত ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। এতে হাসপাতালে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এঘটনায় রোগীর স্বজনরা ক্ষোভে কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। 

নিহত বিল্লাল মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা। এরআগে গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

নিহতের স্বজনদের অভিযোগ, রক্তদানের পর রোগীর শরীর ঠান্ডা হয়ে গেলে বিষয়টি তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও চিকিৎসক বা নার্স কেউই সাড়া দেননি। বরং তড়িঘড়ি করে রক্তের ব্যাগ ও সংশ্লিষ্ট কাগজপত্র সরিয়ে ফেলা হয়। নিহতের মেয়ের জামাই মো. হাসান বলেন,আমরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম, কিন্তু আমার শ্বশুরকে ভুল রক্ত দিয়ে মেরে ফেলা হয়েছে। এই অন্যায়ের বিচার চাই।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ভুল করে ‘বি’ পজিটিভ রক্ত দেয়া হয়েছে। এটি একটি মারাত্মক ত্রুটি, যা কোনোভাবেই কাম্য নয়।

এদিকে মৃতের সনদপত্রে এই ভুলের উল্লেখ না করে শুধু 'শ্বাসকষ্ট'কে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ডা. ইশতিয়াক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই মৃত্যুর সনদে তা লেখা হয়েছে।

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান