ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মাশাআল্লাহ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৯-৪-২০২৫ বিকাল ৫:৫

রাজধানীর তুরাগ থানায় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আলাপচারিতা নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়মিত পরিদর্শনে তুরাগ থানায় গেছেন। আচমকা সেই বৃদ্ধের সঙ্গে তার দেখা হয়। এ সময় উপদেষ্টা সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি কেন থানায় কেন এসেছেন। উত্তরে বৃদ্ধ জানান, স্ত্রীর করা মামলায় তিনি সেখানে গিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে টঙ্গীর তুরাগ থানায় এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চান আপনি কয়টি বিয়ে করেছেন, তখন ওই ব্যক্তি বলেন চারটি। এই উত্তর শুনে উপদেষ্টাসহ উপস্থিত সবাই হাসাহাসি শুরু করেন এবং মাশাআল্লাহ বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রবীণ ব্যক্তির কাছে জানতে চান, স্ত্রী কিসের মামলা করেছেন? বৃদ্ধ লোকটি বলেন, নারী নির্যাতনের মামলা।

বৃদ্ধ ব্যক্তি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন এবং জনগণের কথা সরাসরি শুনছেন।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা