ছাত্র হত্যা মামলায় গুলশান-০২ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শাহীন গ্রেপ্তার
বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র- জনতার আন্দোলনে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন গুলশান- ০২ কাঁচাবাজার মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহীন ওরফে পাখি শাহীন। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে গুলশান-০২ কাঁচাবাজার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
গুলশান থানা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত আওয়ামী সরকারের সময়ে শাহীন দলীয় পদে থেকে বিভিন্ন ধরনের অবৈধ সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
গুলশান থানা বিএনপি'র নেতাকর্মীরা জানান, রাজধানীর গুলশান-০২ বাঁশতলা এলাকায় জুলাই বিপ্লবে ছাত্র জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে পুলিশের সাথে থেকে ছাত্র জনতার উপর গুলি বর্ষণে শাহিনের উপস্থিতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে শাহীনকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য একটি মহল জোর তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি'র নেতা কর্মীরা।
ছাত্র হত্যা মামলায় গুলশান -০২ কাঁচাবাজার মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শাহিনের গ্রেপ্তার হওয়ার বিষয়ে জানতে চেয়ে উক্ত মার্কেটের সেক্রেটারি মোহাম্মদ ফজলু ঢালীকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি তিনি।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন