বরগুনার জেলা শ্রমিক লীগের আহ্বায়ক হালিম মোল্লা গ্রেফতার
বরগুনা জেলার শ্রমিক লীগের আহবায়ক আব্দুল হালিম মোল্লা (৫৩) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯) এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বরগুনা সদর থানার পুলিশ। বরগুনা সদর থানার কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন গ্রেফতারকৃত হালিম মোল্লা বরগুনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মোশারফ হোসেনে মোল্লার ছেলে। হালিম মোল্লার দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতির অস্থিরতা, ও আইনশৃঙ্খলার অবনতি ঘটনার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ২০২৫ সালে ৪ঠা ফেব্রুয়ারি বরগুনা থানায় মামলাটি দায়ের হয়। তিনি ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। তিনি আরো বলেন বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একাধিক মামলা রয়েছে, হালিম মোল্লার বিরুদ্ধে । সব মিলিয়ে তার বিরুদ্ধে নয় টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। বরগুনা সদর থানার কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান আরো জানিয়েছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস, মাদক কারবারি, ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু