ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় খালে ভাসছিল দিনমজুর যুবকের লাশ, পুলিশের প্রাথমিক ধারণা হত্যা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ২:১৪

মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। 

সালাউদ্দিনের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর খালে লাশ ফেলে গেছে। তিনি বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। এসময় তারা লাশটি বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। 

সালাউদ্দিনের মামাতো ভাই তোফায়েল আহমদ লায়েক  সন্ধ্যায় বলেন, সালাউদ্দিন ভাই প্রায় দেরিতে বাড়িতে ফিরেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আর বাড়িতে ফেরেনি। বিকেলে দৌঁড়েরবাজার এলাকার একটি খালে তার লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি দিনমজুর ছিলেন। খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তার হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি।   

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। আমাদের ধারণা হচ্ছে, কেউ তাকে হত্যার করে লাশ খালে ফেলে গেছে। লাশটি ভেসে ভেসে এখানে এসেছে। 

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন