শরণখোলার লোকালয়ে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত
শরণখোলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার রাজেশ^র গ্রামের মৎস্য খামার থেকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজগরটি রবিবার বেলা ২টায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজেশ^র গ্রামের মধু খানের বাড়ির পাশে মৎস্য খামারের ঘেরের জালেএকটি অজগর পেঁচিয়ে থাকতে দেখা যায়। সিপিজি সদস্য ও ভিটিআরটি সদস্যদের খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে যান। তারা অজগরটিকে ধরে বস্তায় ভরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার মোঃ ফারুক আহমেদ বলেন, রাজেশ^র গ্রাম থেকে উদ্ধার করা প্রায় ২০ কেজি ওজনের ১৫ ফুট দৈর্ঘ্যের অজগরটি রবিবার বেলা ২ টায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধাবরী এলাকার বনে ছেড়ে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী
ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব
Link Copied