বরিশালে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণ মিছিল
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই কে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণ মিছিল করেছে বরিশাল সিটির সর্বস্তরের জনগণ।
আজ ২০ এপ্রিল'২৫ রবিবার সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল থেকে শুরু হওয়া গণ মিছিলটি ফজলুল হক এভিনিউ কোর্টের সামনে জমায়েত হয়। এ সময় কয়েক হাজার মানুষ এখানে অবস্থান নিয়ে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান তোলে।গণ মিছিলে সর্বস্তরের জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে একই দাবিতে মাঠে নেমেছে হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠন। তাদের মতে শায়খে চরমোনাই মেয়র হলে বরিশালের ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত হবে।
গত ১৭ এপ্রিল মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আদালতে হাজির হয়ে ২০২৩ সালের জুন মাসে আয়োজিত সিটি কর্পোরেশন নির্বাচনের অনিয়মগুলো উল্লেখ করে সেই নির্বাচনের সঠিক ফলাফল ঘোষণা অর্থাৎ শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করেন। আজ সে মামলার শুনানির দিন ধার্য্য থাকলেও আদালত ২৪ এপ্রিল মামলার শুনানির তারিখ পিছিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মামলার পর থেকে বরিশালের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবি দিনদিন জোড়ালো হচ্ছে। মাঠে নামছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পেশাজীবি বিভিন্ন সংগঠনও দাবি জানিয়ে আসছে।
সরকারি বিএম কলেজ, বরিশাল-এর রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর লোকমান হাকিম এ গণমিছিলের নেতৃত্ব দেন।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ