ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার আটপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে চাচা নিহত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ২:১৬

নেত্রকোনা আটপাড়া উপজেলার দূওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে গত রবিবার রাত সাড়ে আটটার দিকে পারিবারিক জেরে আপন ভাতিজার পিটুনিতে চাচা কাওছার ইমরান বাবুল (৫৫) নামে একজন আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে। তিনি উপজেলার তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। 

অভিযুক্ত বাপ্পি (২২) নিহতের ছোটভাই কামরুজ্জামান কামালের ছেলে। কামরুজ্জামান কামাল প্রায় আড়াইমাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনিও দূওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

আটপাড়া থানার ওসি আসরাফ হোসেন নিহত ঘটনার তথ্য নিম্চিত করেছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়,চাচা বাবুলের সাথে ভাতিজা বাপ্পীর পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত রবিবার রাতে বাড়িতে চাচা বাবুলকে পিটিয়ে গুরুতর আহত করে ভাতিজা বাপ্পী। পরে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের এই নেতা। 

আটপাড়া থানার অফিসার ইনচার্জ আসরাফ হোসেন জানান,তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। লাশটি সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়াসহ হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান