মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মোল্লা ও তার ভাই মোয়াজ্জেম মোল্লা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার সকালে এলাকাবাসীর আয়োজনে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয় এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন বোরহান মোল্লা মারা যাওয়ায় আগে তার হত্যাকারীদের নাম বলে গেছেন সেই আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই আসামিদের দ্রুত গ্রেফতার করুন সে যে দলেরই হোকনা কেন তার পরিচয় সে অপরাধী।
আপনারা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করুন আর তা-না হলে আমরা মাদারীপুরবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। আমরা আমাদের ভাইকে হারিয়েছে, সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে, আমরা আর কোন মায়ের বুক খালি হোক সেটা আমরা দেখতে চাইনা।আমরা দ্রুত বোরহান মোল্লাসহ সকল হত্যার বিচার চাই।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল সরদার,পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান,যুবদল নেতা সালাউদ্দিন হোসেনসহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু