সিংগাইরে আবাসিক ভবনের নিচে মিনি পেট্রোল পাম্প, দুর্ঘটনার আশঙ্কা
মানিকগঞ্জের সিংগাইরে আবাসিক ভবনের নিচে মিনি ফিলিং স্টেশনের নামে চলছে মিনি পেট্রোল পাম্প। অনুমোদন ছাড়াই ডিসপেনসার মেশিন বসিয়ে বিক্রি হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেন। এগুলোর নেই কোনো ডিলারশিপ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। জ্বালানি তেল বিক্রির এ ব্যবস্থা পরিচিতি পেয়েছে ‘মিনি তেল পাম্প’ নামে। এসব পাম্পে অবৈধ উপায়ে ভেজাল তেল সরবরাহে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। ঝুঁকি জেনেও প্রশাসনের কিছু অসাধু কর্মী টাকার বিনিময়ে কাগজপত্র সরবরাহ করে ব্যবসায়ীদের এ ধরনের পাম্প তৈরিতে সহায়তা করছেন। প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে ভয়াবহ অগ্নিঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারের পাশে “মেসার্স কাজী ট্রেডার্স” নামে রয়েছে একটি মিনি পাম্প। একটি আবাসিক ভবনের নিচে প্লাস্টিকের কন্টেইনারে জ্বালানি তেল মজুদ করে মানিকনগর-সিংগাইর আঞ্চলিক সড়কের পাশে ছোট্ট দোকানের ভেতরে দুটি ডিসপেন্সার মেশিন বসিয়ে ব্যবসা চালানো হচ্ছে। এধরণের পাম্পে ভেজাল তেল সরবরাহের যেমন আশঙ্কা আছে, তেমনি আছে নিরাপত্তা ঝুঁকিও। নিরাপত্তার কারণে ২০১৫ সাল থেকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আছে বাংলাদেশ সরকারের।
কাজী ট্রেডার্সের মালিক আমিনুল ইসলাম খান বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও ইউনিয়ন পরিষদের লাইসেন্স নিয়েছি, বাকি কাগজপত্র ফায়ার সার্ভিস সিংগাইরের সাবেক স্টেশন অফিসার মো. ইস্তিয়াক হোসেনের কাছে ১৪ হাজার টাকা কন্টাকে বানাতে দিয়েছি। আর আমি সবকিছু ইউটিউব দেখে শিখেছি।
ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার মহিবুর রহমান বলেন, ডিসি অফিসের অনাপত্তিপত্র ও বিস্ফোরক পরিদপ্তর লাইসেন্স ছাড়া শুধু ফায়ার সার্ভিসের অনুমতি পত্র দিয়ে তেলের পাম্প চালানো যাবে না। আমরা পরিদর্শনে যাবো এবং প্রয়োজনী ব্যবস্থা নিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। জেলা প্রশাসক ও বিস্ফোরক অনুমোদন ছাড়া কোন পাম্প চলতে পারে না। পরিদর্শন করে অসংগতি পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার