ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক সহ আটক ১


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৪:২৩

নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় তৈরী ডাভ সাবান, হেয়ার ওয়েল, ঝান্ডুবাম, টেলকম পাউডার, অলিভ ওয়েল সহ বিপুল পরিমান কসমেটি সহ একজন কে আটক করা হয়েছে। রোববার রাতে পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে কসমেটিক সহ সোনিয়া (৩৭) নামে এক মহিলা কসমেটিক ব্যবসায়িকে আটক করা হয়। সোনিয়া ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী।

মামলা সুত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে কসমেটিকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। পরে একটি অটো গাড়ি থেকে ৫টি বড় ব্যাগ ভর্তি ভারতীয় কসমেটিক আটক করা হয়। এর মধ্যে ডাব সাবান একশত পিস, হেয়ার ওয়েল পয়তাল্লিশ পিচ, ঝান্ডুবাম চল্লিশ পিস, টেলকম পাউডার আটশত পিস এবং অলিভ ওয়েল নব্বই বোতল। সেইসাথে পাচারকারী হিসেবে সোনিয়া নামক এক মহিলা ব্যাবসায়িকে আটক করা হয়। এছাড়া অভিযান চলাকালীন সময়ে একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদক ও চোরাচালান বিষয়ে অভিযানে ভারতীয় কসমেটিক সহ ১জন এবং ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মদ ও চোরাচালান রোধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ