বিদ্যালয়ে শিক্ষকের অবহেলায় রুমে তালা, বাইরে কোমলতি শিক্ষার্থীরা
কর্ণফুলী উপজেলার পশ্চিম শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার কারনে প্রায় সময়ে ক্লাস চলাকালিন সময়ে তালা ঝুলানো দেখায় যায়। শিক্ষার্থীরা যথা সমেয় স্কুলে উপস্থিত হলেও শিক্ষকরা স্কুলে যথা সময়ে উপস্থিত না হওয়ার কারণে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলের বাইরে রোধ বৃষ্টি ঝড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। স্কুলে প্রধান শিক্ষক না থাকার কারনে সহকারী শিক্ষকরা নিজের খেয়াল খুশিমত স্কুলে যাওয়া আসা করছেন বলে স্কুলের অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ। স্কুলের শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি দায়িত্ব পালনে অবেহলার বিষয়ে কেউ প্রতিবাদ করলে স্কুলের শিক্ষকরা এলাকাবাসীকে মিথ্যা মামলা দেয়া, এমনকি নারী নির্যাতনের মত জঘন্য অভিযোগে ফাঁসানোর ভয় এবং দলীয় নেতা কর্মীদের দিয়ে হুমকি দেয়ার অভিযোগও রয়েছে এ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, কর্ণফুলী উপজেলার পশ্চিম শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯২৭ সালে প্রতিষ্ঠা হয়। উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা করেন আজল উদ্দিন সারাং। স্কুলটিতে শিশু শ্রেণি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রায় ১১০ জন শিক্ষার্থী রয়েছে শিক্ষক রয়েছে ৫জন এরমধ্যে ৪জন মহিলা শিক্ষক একজন পুরুষ শিক্ষক রয়েছে। গত ডিসেম্বর মাসে স্কুলের প্রধান শিক্ষক বদলী হওয়ার পর নতুন প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় স্কুলটির শিক্ষা ব্যবস্থা আরও বেশি ভেঙ্গে পড়েছে।
স্কুলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুনামের সাথে পাঠদান চলে আসলেও বিগত কয়েক বছর ধরে স্কুলটিতে শিক্ষকদের অবহেলার কারণে নিয়মিত পাঠদান হচ্ছে না বলে অভিভাবকদের অভিযোগ। লেখা পড়ার মান খারাপ হওয়ায় স্কুলটির পার্শ্ববর্তী বাড়ি ঘরের ছেলে মেয়েদের উক্ত স্কুলে ভর্তি না করে বাইরের প্রাথমিক স্কুলে ভর্তি করাচ্ছেন স্থানীয়রা। গত ১৫ এপ্রিল স্কুল চলাকালিন সময়ে সকাল ৯টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও স্কুলে তখন তালাবদ্ধ দেখা গেছে। স্কুলে সকাল ১০.১৫ টায় একজন শিক্ষক এসে ক্লাস রুম খুলে দিলে শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করেন। স্কুলটি বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের প্রায় সময় এক ঘন্টা দেড় ঘন্টা এভাবে স্কুলের বাইরে বই খাতা নিয়ে বসে থাকতে হয় বলে আশ পাশের কয়েকজন অভিভাবক বিষয়টি জানান। গত ১৫ এপ্রিল স্কুলটি বাইর থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে স্কুলের আশ পাশের সচেতন কয়েকজন সচেতন অভিভাবক ও দাতা পরিবারের সদস্যরা বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক আতাউর রহমানকে বিষয়টি অভিহিত করে ছবি ধারণ করে পাঠানো হয়। একই দিনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমানকেও অভিহিত করা হয়। দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে জানার জন্য স্কুলের সহকারী শিক্ষক রুমি সেন ও নাসরিন আকতারের কাছ থেকে বক্তব্য জানতে চাইলে তারা এ বিষয়ে কোন বক্তব্য দিতে নারাজ, মোবাইলেও একাধিকবার ফোন করা হলে মোবাইলে কথা বলেনি।
এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মনির সিকদার জানান স্কুলটির শিক্ষকদের অবহেলার কারণে দিন দিন শিক্ষার মান খারাপ হচ্ছে। কর্ণফুলী উপজেলাতে পশ্চিম শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির মত অবহেলিত কোন প্রাথমিক বিদ্যালয় আর নেই। স্কুলটি আমাদের গ্রামের স্কুল, স্কুলের খারাপ কিছু হলে খারাপ কিছু দেখলে আমাদের খারাপ লাগে এলাকার স্বার্থে শিক্ষার মান্নোয়নে সবাইকে এগিয়ে আসা দরকার বলে তিনি জানান।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিকিলেষ চাকমা বলেন, নাছির নামের একজনের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমরা জানার পর সরেজমিন তদন্তে গিয়েছিলাম, সেখানে দেরি হওয়ার বিয়ষটি অনাকাঙ্খিত, যার কাছে স্কুলের চাবি ছিল উনার ছেলে অসুস্থ হওয়ায় আসতে দেরি হয়েছিল বলে দাবি করেন, এরমধ্যে কোন শিক্ষকদের কোন অবহেলার বিষয়টি প্রমান পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied