ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জে দুই ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২১-৪-২০২৫ বিকাল ৫:২১

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই ভুক্তভোগীর নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) দেবীগঞ্জ সদর উপজেলার উপেনচৌকি ভাজনী আশ্রয়ন প্রকল্প এলাকায় ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দেবীগঞ্জ সদর ইউনিয়নের ইউ সদস্য নুরুজ্জামান ও জয়তুন বেগম।নুরুজ্জামান বলেন,গত ৩ এপ্রিল দেবীগঞ্জ উপজেলার উপেনচৌকি ভাজনী আশ্রয়ন প্রকল্পে আসি।দেবীগঞ্জ কলেজপাড়ার এন্তাজ আলীর ছেলে সাংবাদিক লালন সরকার আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।তার দাবি করা চাঁদা না দেয়ার কারনে তার ফেসবুক আইডি ও এল এস লালন সরকার নামের ব্যাক্তিগত ইউটিউব চ্যানেলে  মিথ্যা ও বানোয়াট মানহানিকর এ সংবাদ ও ভিডিও প্রকাশ করেন।শাকিল ও হালিম ভিডিওকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে জনতাকে উস্কানি দেয়ায় হুমকি প্রদর্শন করে।টাকা না দেয়ার কারনে সে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য আমার নামে তার পেইজে অপপ্রচার চালাচ্ছে।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরেক ভুক্তভোগী জয়তুন বেগম বলেন,আমার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করে। আশ্রয়ন প্রকল্পে আমি চা পান ও মুদির দোকান করে জীবিকা নির্বাহ করি।গত ২৮ মার্চ আমি আমার ঘরে রান্না করার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে হালিম আমাকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়।আমি তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। আমি চিৎকার করলে সে দৌড়ে পালিয়ে যায়।পরে দেবীগঞ্জ থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা করি।এরপর তার নামে দেবীগঞ্জ থানায় মামলা করার কারনে হালিমকে বাঁচাতে তার অপকর্মের সহযোগী লালন সরকার আমাকে দেহব্যবসায়ী আখ্যা দিয়ে তার সত্যের সন্ধানে ভিডিও প্রকাশ করে।এমনকি আমার নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়।যার কারনে আমি এলাকায় মুখ দেখাতে পারছিনা।তারা তাদের অপরাধ ঢাকার জন্য এবং নিজেদেরকে আড়াল করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।আমি অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছি।

অভিযুক্ত সাংবাদিক লালন সরকার জানান,আমি সঠিক তথ্য তুলে ধরাতে আমাকে বিভিন্ন রকম মামলা দিয়েছে।উনারা যা করছে তার কোন ভিত্তি নাই।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত