ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য ফরম যাচাই-বাচাই কার্যক্রম করেছে পিরোজপুর পৌর বিএনপি


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২১-৪-২০২৫ বিকাল ৬:৪
পিরোজপুরের পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির সদস্য ফরম যাচাই-বাচাই করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে যাচাই-বাচাই কার্যক্রম করেছে পিরোজপুর পৌরসভা বিএনপি।২১ এপ্রিল সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফরম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক,  পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
 
সভায় পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো: ছরোয়ার হোসেন হাওলাদার। এসময় পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভায় জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলমান আছে। পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে আমরা কমিটি করে ফর্ম দিয়েছিলাম সেগুলো যাচাই বাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা বেশি ত্যাগী তাদেরকে আমরা এ গ্রুপে রেখেছি পর্যায়ক্রমে গ্রুপ বি গ্রুপ সি এভাবে রাখা হয়েছে। আগামী দিনে ওয়ার্ড বিএনপির যে কাউন্সিল হবে সে কাউন্সিলে জন্য যে সদস্য প্রয়োজন তাদের রেখে বাকিরা আমাদের দলের সদস্য হিসেবে থাকবে। আমাদের পৌর ওয়ার্ড কমিটি হবে ৭১ সদস্য বিশিষ্ট্য। কাউন্সিলের জন্য আমরা চমৎকার ভাবে সাড়া পেয়েছি। সবাই সানন্দে ফরম নিয়ে ফিলাপ করে দিয়েছে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ