কুড়িগ্রামে চরের নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা ও অন্যান্য হস্ত কুটির শিল্প ও কারিগরী শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রায় অর্ধশতাধিক যুব- নারীদের মাঝে ২০ দিনের প্রশিক্ষণ রবিবার ২০এপ্রিল বিকালে চর যাত্রাপুর আরডিআরএস ফেডারেশনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে নগদঅর্থসহসহযোগিতার আশ্বাস দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাঈদা পারভীন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
শিক্ষার্থী ফাহমিদা পারভীন বলেন, আমি স্নাতকে ভর্তির জন্য চেষ্টা করছি।তবে আমার ইচ্ছে নার্সিং পড়ার। কুড়িগ্রাম জেলা প্রশাসক স্যার আমাকে নার্সিং ভর্তির আশ্বাস দিয়েছেন।সবার সহযোগিতা পেলে প্ চরাঞ্চলে থেকে সামাজিক কার্ক্রমেগুলো আরো বেশি বেশি করতে পারবো।
অনুষ্ঠানে বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইয়েদ বাবু বলেন,কুড়িগ্রামে চরের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।তিনি চরের মানুষের বিশেষ করে নারীদের বেকারত্ব দুুর করার লক্ষ্যে কারিগরি ও হস্তকুঠির শিল্পে প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করার চেষ্টা করছেন।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান,গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। গ্রামে প্রচুর মেধা সম্পন্ন মানুষ আছে। তাদের চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারলে চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মানে উন্নয়ন ঘটানো সম্ভব। ইতিমধ্যে চরে ৪ জন মহিলাকে বিদেশ পাঠানো ও ৩০ জন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আশপাশের মানুষগুলোকে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই শহরের মানুষের সাথে তাল মিলিয়ে চরাঞ্চলের মানুষগুলো এগিয়ে যাক।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied