ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

পানি-নৌকা নেই, দলবেঁধে পায়ে হেঁটেই পার হচ্ছেন ব্রহ্মপুত্র নদ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ১:১

ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, বালাসী, কাইয়ারহাট–ফুলছড়ি, রতনপুর, আনন্দবাড়ি ও কাটাদারা ঘাটসহ নদীর প্রধান নৌপথগুলো শুষ্ক মৌসুমে শুকিয়ে মরে যাচ্ছেঃ নাব্যতা সংকট এতটাই প্রবল যে হাজার হাজার মানুষ এখন দলবেঁধে পায়ে হেঁটেই বালুচর পেরিয়ে পারাপার করছে। এক সময় ব্রহ্মপুত্রনদীর ঢেউয়ে দোলা দেয়া নৌকাগুলো আজ ছেঁড়া-পুরানো দড়িতে বাঁধা পড়ে অচল অবস্থায়—মানুষের একমাত্র “রাস্তা” হয়ে গেছে বিশাল বালুচর।

সরেজমিনে দেখা যায়, কোথাও হাঁটুসমান পানি থাকলেও নদীর অধিকাংশ অংশ এখন অগাধ বালিতে কুসুম—সেই বালুচরই পারাপারের একমাত্র মাধ্যম। বৃদ্ধ–বনিবন্ধী ও অসুস্থরা খাড়া বালুচরের গরম রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত পা টেনে ঝুঁকি নিয়ে পথ পাড়ি দিচ্ছেন।

রতনপুর গ্রামের মিজানুর রহমান মিলন বলেন,
নদীর কিছু অংশে হাঁটুসমান পানি থাকলে দলবেঁধে সেই পানির মধ্য দিয়ে বালুচরের উঁচুনিচু পথ পেরিয়ে পার হতে হয়। কিন্তু শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীরাই সবচেয়ে বিপাকে—রোগী আনা–নেওয়া করতে গিয়ে ঝুঁকি নিতে হয়।”

নৌকার মাঝি লালু মিয়া অভিযোগ করেন,বলেন যেখানে এক সময় নৌকায় ভাড়া নিয়ে যাতায়াত করতাম, এখন ঘাট নাই নৌকা চালাতে হলে নদীতে পানি লাগে, আর পানি না থাকায় এখন অধিকাংশ লোক নদী পায়ে এটাই পার হয়।  প্রায় এক মাস হল নৌকা চালাতে পারি না। সংসার চালাতে এখন আমি ঘোড়ার গাড়ি চালাই।  অংশবিশেষে জলের অভাবে মাছ ধরা, মৎস্য আহরণ ও ক্ষুদ্র–মধ্যম পণ্য পরিবহনও থমকে গেছে। মৎস্যজীবী লালচান মিয়া জানান,“বাজারে মাছ পৌঁছে দিতে পারি না, প্রতিদিনই  টাকার ক্ষতি হয়।” তাই দুই মাস আমি ঢাকায় রাজমিস্ত্রির যোগাযোগ কাজ করলাম। 

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন,“উজান থেকে প্রবাহিত পানির পরিমাণ ব্যাপকভাবে কমে যাওয়া, বর্ষার পলিমাটি জমে যাওয়ায় নদী বালুময় হয়েছে এবং ভাঙনে নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমে নাব্যতা নিশ্চিতের জন্য খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং উড়িয়া এবং এরেন্ডাবাড়িতে বাঁধ সংস্কার ও নদী ক্ষরণের কাজ চলমান। 
 
স্থানীয় জনপ্রতিনিধিরাও খনন কাজে বারবার সাইনবোর্ড ও লাল পতাকা না থাকায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের নকশা বিক্রয় ও নকশা পরিবর্তনের অভিযোগ এনে প্রশাসনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করেন—কিন্তু এখনও কোনো তদন্ত বা প্রতিকার পায়নি ।

উল্লেখ্য ব্রহ্মপুত্র নদ, তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে চীন–ভারত পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করে, এক সময় ছিল উত্তাল নদী থাকলেও আজ সেটি বালুচরে পরিণত হয়েছে। এবং ব্রহ্মপুত্র নদের দুই পাড়ের মানুষের জীবনের একমাত্র বাধা হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে মানসম্মত খনন কার্যক্রম শুরু করে নদীর নাব্যতা পুনর্স্থাপন না করা হলে পথ–পথিকের দুর্ভোগ কমবে না, আর্থসামাজিক ক্ষতি বৃদ্ধি পাবে, এবং পরিবেশগত বিপর্যয় বাড়বে। প্রশাসনের এখনই পদক্ষেপ নেয়ার সময়—নৌপথ ফেরাতে হবে নইলে দলবেঁধে পায়ে হেঁটেই পার হওয়া এই কষ্ট অনন্তকাল টিকে থাকবে।

এমএসএম / এমএসএম

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন