চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজন উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ই এপ্রিল (মঙ্গলবার) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেনের সভাপতিত্বে এই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে,চন্দনাইশ পৌরসভার পৌর সচিব মোহাম্মদ মুহসিন,উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহাছান,সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী,চন্দনাইশ থানার এস আই রাকিব হাছান,মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়াসহ ইউপি সচিব,জনপ্রতিনিধি,সাংবাদিক,সরকারি কর্মকর্তা ও বিভিন্ন অঞ্চলের মৎস্যচাষী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,হালদা নদী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র,যেখানে রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ঘটে। হালদা নদী থেকে সংগ্রহকৃত ডিম ও রেণু জাতীয় পণ্য বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছের পোনা মানসম্পন্ন ও দ্রুতবর্ধনশীল হওয়ায় এর চাহিদা সবসময় বেশি। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও দেশের মৎস্য খাতের উন্নয়নে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩