ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে অটোরিকশা চালক সমবায় সমিতির মিলাদ মাহফিল ও চক্ষু শিবির


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ১:৪

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা অটোরিকশা চালক সমবায় সমিতির মিলাদ মাহফিল ও ফ্রি চক্ষু শিবির ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার গাছবাড়ীয়ায় সিএনজি ষ্টেশন সংলগ্ন পুরাতন কলেজ গেইট চত্বরে সমিতির আয়োজনে গাউছিয়া চক্ষু সেবা কেন্দ্রের সহযোগিতায় সকাল থেকে চক্ষু শিবির ক‍্যাম্পে চোখে ছানি পড়া ও নেত্রনালী বন্ধ রোগী বাছাইকরণসহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে প্রতি বছরের ন‍্যায় সন্ধ্যা থেকে রাতব‍্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস ও মোস্তাক আহমদের সঞ্চালনায় মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত অতিথি পৌরসভা এলডিপি'র সভাপতি আলহাজ্ব আইনুল কবির। উদ্ভোধক ছিলেন সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃআলমগীরুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মাবুদ চৌধুরী,চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নুরুজ্জামান,সাংবাদিক ও ব‍্যবসায়ী নেতা মোহাম্মদ কমরুদ্দিন। 

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন অধ্যক্ষ মাও. হাসান রেজা আল-কাদেরী,বিশেষ হিসেবে তকরির করেন মাওলানা হাফেজ ক্বারী আব্দুল কাদের সিরাজীসহ সমিতির কর্মকর্তা,সকল সদস‍্য স্থানীয় ব‍্যবসায়ী ও গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক