ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জে প্রথম ধাপে ৭৫ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ১:৭

গোপালগঞ্জ সদর উপজেলায় দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৫ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান, গোালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেবগাতুল্যাহ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগণ ৭৫ জন কার্ডধারী মৎস্যজীবীর হাতে এ বকনা বাছুর তুলে দেন। 

উল্লেখ্য, সদর উপজেলার ৩ হাজার ১৬৯ জন কার্ডধারী মৎস্যজীবী রয়েছে। এরমধ্যে ১৫০ জনের তালিকা তৈরি করা হলেও প্রথম ধাপে ৭৫ জনকে বকনা বাছুর দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি বকনা বাছুরের ওজন আনুমানিক প্রায় ৮০ থেকে ১’শ কেজির মধ্যে রয়েছে। তবে পরবর্তীতে আরো বরাদ্দ পাওয়া গেলে বাকী আরো ৭৫ জনকেও বকনা বাছুর দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু