ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মুড়ি বিক্রেতার জালে ৩৫ কেজি ওজনের বাঘাইর


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ২:১১

মানিকগঞ্জের শিবালয়ে মোঃ ইব্রাহিম মোল্লা নামে এক মুড়ি বিক্রিতার জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশালাকৃতির এক বাঘাইর মাছ।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে শিবালয় উপজেলার দাশকান্দি এলাকায় যমুনা নদী থেকে মাছটি ধরা পড়ে। বিশালাকৃতির মাছটি ধরার খবর পেয়ে নদী পাড়েই ভীড় জমান উৎসুক জনতা। মঙ্গলবার সকালে পাটুরিয়া ঘাট আড়ৎ-এ মাছটি বিক্রয় করা হয়েছে।

মাছ শিকারী মো: ইব্রাহিম মোল্লা উপজেলার দাশকান্দি গ্রামের মো: আজো মোল্লার ছেলে। তিনি পেশায় একজন মুড়ি বিক্রেতা।

মো: ইব্রাহিম মোল্লা জানান, শখের বসে তিনি জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান। অনেকক্ষণ চেষ্টার পর তার জালে বিশাল আকৃতির একটি বাঘাইর মাছ ধরা পড়ে। মাছটি ধরা পড়ার পর তা দেখতে শত শত মানুষ নদীপারে ভীড় জমায়। মঙ্গলবার সকালে পাটুরিয়া ঘাট আড়ৎ-এ মাছটি ৩৩ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। মাছটি পেয়ে তিনি অনেক আনন্দ পেয়েছেন বলে জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান