কাপাশিয়া দাখিল মাদ্রাসার "এডহক" কমিটির সভাপতি হলেন পিয়াস
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাপাশিয়া দাখিল মাদ্রাসার গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল কবির পিয়াস।
বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।
এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দৌলত আলী, সাধারণ শিক্ষক সদস্য তানভীর আহমেদ, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।
এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।
এডহক কমিটির সভাপতি ইকবাল কবির পিয়াস বলেন, অত্র মাদ্রাসাটি ১৯৫৭ প্রতিষ্ঠা করেছেন আমার দাদা মরহুম হাজী ইন্তাজ আলী। উনার প্রতিষ্ঠিত কাপাশিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। মাদ্রাসাটি নিয়ে আমারও অনেক স্বপ্ন।
আরও বলেন যেহেতু আমি সুযোগ পেয়েছি মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। "শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় কাপাশিয়া দাখিল মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।"
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ