ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় 'সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ২:১৮

নেত্রকোণায় "সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ কাটলিস্থ সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কার্যালয়ে এডাব নেত্রকোণা জেলা শাখা এই সেমিনারের আয়োজন করে। 

এডাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। 
 
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এডাব এর বিভাগীয় সমন্বয়কারী নুরুল আমীন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডাব নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি কে এম এ জামি, সেরার প্রকল্প পরিচালক আলী উসমান, মহিলা উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নুরজাহান বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যাবস্থাপক মৃনাল কান্তি সরকার, তামান্না উন্নয়ন সমিতির সাংগঠনিক সম্পাদক ফাহমিনা সুলতানা, নাহার মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আফরোজা নার্গিসসহ সমাজসেবা, সমবায়, শিক্ষা ও পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিনিধিবৃন্দ। 
 
সেমিনারে বক্তারা বলেন, এডাব দেশের ৬১ টি জেলায় আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল এনজিওদের কাজের সস্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলেই দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান