প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পেলেন কুড়িগ্রামের মোঃ সুফিউর রহমান
অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন কুড়িগ্রামের মোহাম্মদ সুফিউর রহমান।
বাবা প্রয়াত আব্দুল কাদের কুড়িগ্রাম পিটিআই ইন্সট্রাক্টর, কাদের মাস্টার নামে যিনি সর্বাধিক পরিচিত ছিলেন, মা প্রয়াত সাজেদা বেগম রেখা ( রত্নগর্ভা) কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ছিলেন। কুড়িগ্রাম হসপিটাল পাড়া ,সিভিল সার্জন অফিস সংলগ্নে স্থায়ী নিবাস ।
০৫ ছেলে ০৪ মেয়ের মধ্যে সুফিউর রহমান পঞ্চম। ০৯ সন্তানের মধ্যে ০৪ জন ডাক্তার( ০৩ বোন ডাক্তার, একজন সাবেক আর্মির ডাক্তার) , ০২ জন ইঞ্জিনিয়ার,( সফিউর রহমান ইঞ্জিনিয়ার থেকে কুটনীতিক) ১ জন সেনাবাহিনীর কমিশন্ড অফিসার (মেজর জেনারেল) ,০১ জন এডমিন ক্যাডার,( মেয়ে, জয়েন্ট সেক্রেটারি) , ০১ জন কৃষিবিদ।
মোহাম্মদ সুফিউর রহমান বাবু কুড়িগ্রাম সরকারি হাই স্কুলে ক্লাশ সেভেন পর্যন্ত পড়ার পর রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুবাদে ১৯৮০ সালে এসএসসি পরিক্ষার্থী দেন। রাজশাহী ক্যডেট কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় রাজশাহী বোর্ডে বিজ্ঞান বিভাগে সম্মিলিত মেধা তালিকায় রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে সুফিউর রহমান সেকেন্ড স্ট্যান্ড করেন। পরবর্তীতে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারে পড়ালেখা করেন।বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্নের পর বিসিএস দিয়ে ফরেন এফেয়ার্স ক্যাডারে যোগ দেন। । Foreign Affairs এর দীর্ঘ বর্ণাঢ্যকালীন চাকরী শেষে সম্প্রতি তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার আগে তিনি সাবেক কুটনীতিক হিসেবে জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া, মিয়ানমার ও শ্রীলঙ্কার বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
গত ২০ এপ্রিল প্রকাশিত মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয় অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ