মাদারীপুরে চার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুর সদর উপজেলা খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে আলোচিত ৪ হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও ফাঁশির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্বজন ও এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতর স্বজনরা বলেন, মসজিদে ঢুকেও শেষ রক্ষা হলো না। মসজিদের মধ্যে ঢুকে কি নির্মমভাবে কুপিয়ে চারজনকে হত্যা করা হলো! আমরা সরকারের কাছে দাবি জানাই, এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচার নিশ্চিত করুন।
নিহতের পরিবারগুলো পথে পথে ঘুরছে, পরিবারগুলো ধ্বংস করে দিয়েছে খুনিরা। মায়ের চোখের সামনে সন্তানের এমন লাশ আমরা আর দেখতে চাই না। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।
এ সময় উপস্থিত ছিলেন নিহত আতাউর সরদারের মা সুফিয়া বেগম, শ্রী মাহমুদা আক্তার, নিহত সাইফুল সরদারের শ্রী সেতু আক্তার, নিহত অলিল সরদারের স্ত্রী রজিনা বেগম, চাচা মজিবর সরদার, নিহত তাজেলের মা বিলকিস বেগম, জুনিয়র সাকিবসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু