সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম
সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ভূমিকা পালন করায় এই স্বীকৃতি দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে মাসিক রেঞ্জ কনফারেন্সে অনুষ্ঠিত হয়।
আর এই কনফারেন্স শেষে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা পত্র এবং পুরস্কার তুলে দেন।
এসময় মাসিক রেঞ্জ কনফারেন্সে উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) রেঞ্জ ডিআইজির কার্যালয় মোঃ আজিজুল ইসলাম, হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রফিক) মোঃ আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মোঃ রফিকুল ইসলাম খান।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্বকে সঠিকভাবে পালন করার চেষ্টা করি।শ্রীমঙ্গল থানার সব অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই আমার এই অর্জন সম্ভব হয়েছে।এই কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এই স্বীকৃতি আমাকে আমার দায়িত্ব পালনে উৎসাহ যোগাবে। আমি আগামী দিনগুলোতেও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।
এমএসএম / এমএসএম
বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুরে কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর
শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা
রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ
মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ
মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা
কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল