গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব অটিজম দিবস পালিত
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
"স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি" -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যমূল্যবান বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু ছালেহ্ মো. আনসাঁর উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. দিবাকর বিশ্বাস ও ডা. আবুল কালাম আজাদ।
এ সময় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, মোঃ মিজানুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. আনিসুর রহমান, অটিজম স্কুল ও অটিজম শিশু বাচ্চাদের নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অসংখ্য সুবর্ণ নাগরিক ও তাদের অভিভাবকগণ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিগণ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সুবর্ণ নাগরিকদের সনদপত্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার তুলে দেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ