ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় জামায়াতের গণসংযোগ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৩:৪০

বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে আজিমগঞ্জ বাজারে গণসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুজানগর ইউনিয়ন সভাপতি মাষ্টার সরফ উদ্দিনের সভাপতিত্বে দাওয়াতী পক্ষ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা কর্মপরিষদ সদস্য, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতের মনোনিত আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। 
এর আগে বাদ মাগরিব জামায়াতের উপজেলা আমীর এমাদুল ইসলাম দাওয়াতী পক্ষ ও গণসংযোগে উপস্থিত ছিলেন। 

এসময় মাওলানা আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

দাওয়াতী পক্ষ ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইদ, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল কুদ্দুস মারজান, অর্থ সম্পাদক ময়নুল ইসলাম, হাবিবুর রহমান, পেশাজীবী বিভাগের ইউনিয়ন সেক্রেটারি জাকির আহমদ, অর্থ সম্পাদক আশফাক আহমদ, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি উমেদ আলী, আব্দুল ওয়াদুদ সালমান, হাফিজ সাইফুর রহমান, লোকমান আহমদ, আলিদ আহমদ, সাকের আহমদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন