ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক বিতরণ
ঠাকুরগাঁওয়ের তথা দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র কর্মকর্তা-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে চেক প্রদান অনুষ্ঠানে চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইএসডিও সাধারণ পরিষদের সদস্য মো. আখতারুজ্জামান (উপ-পরিচালক (অব:), মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর), হেড অফ ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অফ এইচআর মো. আবুল মনসুর সরকারসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কর্মরত স্বপন কুমার সাহা (হেড অফ রিজিওন, প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও), আব্দুল মান্নান (এরিয়া ম্যানেজার, বগুড়া, সিরাজগঞ্জ জোন), মোঃ বদিউজ্জামান (ব্রাঞ্চ ম্যানেজার, মহেন্দ্রনগর, লালমনিরহাট), মোছাঃ হালিমা খাতুন (হিসাবরক্ষক, মহারাজাহাট, ঠাকুরগাঁও), মোঃ নাজমুল হোসেন (ফিল্ড অফিসার, দুর্গাপুর শাখা, রাজশাহী) এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইএসডিও কর্মীদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি প্রদান করা হয় এবং সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’