ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ক্ষেতলালে এক সপ্তাহ ধরে নিখোঁজ স্কুলছাত্র কাফি


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৩:৪৩

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পরিবার ও স্বজনরা। এ ঘটনায় থানায় জিডিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সন্ধান মিলছেনা। বিষয়টি জেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়র সৃষ্টি হয়েছে। এদিকে ওই শিশুকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

স্কুলছাত্র কাফি খন্দাকার ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে ও নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পরিবার ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন স্কুলছাত্র কাফি খন্দকার। খেলাশেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেননি কাফি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে চরম হতাশা, কষ্ট ও অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কিভাবে সে নিখোঁজ হলো তার নেই কোন হদিস। দ্রুত  কাফিকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবার ও এলাকাবাসীরা।

ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মহিলা ইউপি সদস্য জোসনা খাতুন বলেন, শিশু কাফি নিখোঁজ হওয়ার পরপরই বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে তল্লাশী করা হয়েছে। তারপরও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। থানায় জিডি করা হয়েছে। একটা বাচ্চা খুজে বের করতে প্রশাসনের এতো সময় লাগে? পুলিশ-প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রæত বাচ্চাটিকে উদ্ধার করার জন্য।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীপেন্দ্রনাথ সিংহ বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ কাফিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি র‌্যাবসহ দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে। সবাই চেষ্টা করছে।
ছবি : নিখোঁজ শিশু কাফি এবং তার শোকাহত মা।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন