সাতক্ষীরা আওয়ামীলীগ নেতার নির্দেশে কোম্পানির টাকা ছিনতাই
সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ২২ এপ্রিল দুপুর ৩টার দিকে রীতি ফিড কোম্পানি লিমিটেডের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) মহিতোষ শিকদার রিপনকে ডিপো দেখানোর কথা বলে লাউতাড়ায় ডেকে নেওয়া হয়। পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী কোম্পানির গাড়িতে হামলা চালায় এবং তার কাছ থেকে ২৪ লাখ ৮৬ হাজার টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়।
এ সময় তারা কোম্পানির চারজনকে একটি কক্ষে জিম্মি করে রাখে।জিম্মিকৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন কোম্পানির অফিসার শেখ সানজিদুল হক ইমন, আলমগীর হোসেন মঞ্জু, গাড়িচালক ফয়সাল আহম্মেদ এবং ডিজিএ ম নিজে।
ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেন শেখ ইসরাফিল হোসেন নয়ন, খলিলুর রহমান, শেখ মোস্তফা হোসেন মোস্ত, আবুল বাসার এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন শেখ ইলিয়াস বিদ্যুৎ, যিনি চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (নাজির) দায়িত্বে রয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগীরা তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন