ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিক কে সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৩:৫৯

তালা উপজেলা ভবন তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালেরকণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন,মানিবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে টিপুর হাতাহাতি হয়। এসময় তদন্ত ছাড়ায়  এক পেশে শাস্তি প্রদান করে ইউএনও শেখ রাসেল বড় অন্যায় করেছেন। ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে না ঘটলে তিনি শাস্তি দিতে পারেন না। শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি  দুনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

এসময় বক্তরা সাংবাদিক টিপুর মুক্তি ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলের প্রত্যাহারের দাবী করেন। অন্যথায় বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজের তথ্য চাওয়ায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড দেন! উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ রাসেল।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু