ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নোয়াখালী নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতির শিক্ষাগত যোগ্যতায় জাল-জালিয়াতি


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৪:১৯

নোয়াখালীর সদর উপজেলা আন্ডারচরে নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে দুর্নীতি, জাল-জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগ ওঠেছে।

সূত্র জানায়, প্রধান শিক্ষক মো. সেলিমের প্রকাশ্য সহযোগিতায় এ বিদ্যালয়ে একজন জাল-জালিয়াতির হোঁতা হিসেবে চিহ্নিত মো. নিজাম উদ্দিনকে সভাপতি পদে মনোনীত করা হয়েছে।অভিযোগ রয়েছে, মো. নিজাম উদ্দিন মাত্র দাখিল পাশ করেন। আলিম, ফাজেলসহ কোন ধরনের শিক্ষায় শিক্ষিত না হয়েও নিজেকে আলিমসহ বিভিন্ন উচ্চতর শ্রেণীর সনদ দাখিল করেন। অথচ আলিম পরীক্ষায় তিনি যে সনদ দাখিল করেছেন তাতে জনৈক আবুল কালাম নামের এক শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। এদিকে, নিজাম উদ্দিনের এমন দুর্নীতিগ্রস্ত শিক্ষাগত যোগ্যতার পাতায় সত্যায়ন করেছেন খোদ প্রধান শিক্ষক মো. সেলিম নিজেই। অথচ, প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা ছাড়া এসব সনদে সত্যায়িত করার কোন ক্ষমতাই রাখেননা প্রধান শিক্ষক সেলিম।

সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, আমার নামে  সব অভিযোগ মিথ্যা। এ বিষয়ে প্রধান শিক্ষক মো. সেলিমকে মুঠোফোনে জানতে চাইলে পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক