ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৪:২৬

নেত্রকোনার পূর্বধলায় মাহফুজা আক্তার মনিকা (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে শশুর বাড়ির বসতঘর থেকে লাশটি উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ।নিহত গৃহবধূ উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বারহা পশ্চিমপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। স্বামী সুমন মিয়া এনভয় টেক্সটাইল কারখানায় মাস্টার বাড়ি ভালুকায় চাকরি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল স্কয়ার মাস্টার বাড়ি ভালুকায় একটি ক্লিনিকে  মনিকা সুমন দম্পতির সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। ১৯ এপ্রিল মনিকার স্বামী মোঃ সুমন মিয়া তার শ্বশুর-শাশুড়ির সাথে রাগারাগি করে স্ত্রী সন্তানকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। সন্তান এবং স্ত্রী কে রেখে স্বামী সুমন মিয়া ওই দিনেই ভালুকা মাস্টার বাড়িতে চলে যায়। স্ত্রী সাথে শাশুড়ি কবিতা বেগম ও ননদ স্বর্ণা তারা তিনজন এক রুমে থাকতেন। গতকাল রাত অনুমান ১২ টার দিকে বাচ্চা কান্নাকাটি করলে মনিকাকে শাশুড়ি ডাক দিলে নাড়াচাড়া না করা দেখে শাশুড়ি ও ননদ ডাক চিৎকারে প্রতিবেশী মোঃ বারেক ও মোঃ লিটন সরকার সহ অন্যান্য ছুটে এসে মনিকাকে মৃত অবস্থা দেখে। পরে  স্বামী ও  বাবা মাকে ফোন করেন। বাবা-মা এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে নিহতের পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশটি উদ্ধার করেছে। তার গলার ডানপাশে ও তোতনির মাঝে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত রিপোর্টের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। আসলে এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। 

এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি এখনো। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে