ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় চাচাতো ভাইকে হত্যার দ্বায়ে ১জনের মৃত্যুদণ্ড আরেকজনের যাবজ্জীবন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৩-৪-২০২৫ বিকাল ৫:১৭

নেত্রকোণার সদর উপজেলার বিলচুলঙ্গা গ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ১জনের মৃত্যুদণ্ড এবং অপর ১জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পারিবারিক দ্বন্দ্বের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় আব্দুস সোবাহান নামের এক গৃহকর্তাকে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে,গত ৬ জুলাই ২০১৯ ইং তারিখ রাতে ভিকটিম আব্দুস সোবাহান মোবাইল ফোনে কথা বলার পর ঘর থেকে বের হন। তার স্ত্রী মোছাঃ শিউলী আক্তার জানান, রাত ১০টা ৫৮ ও ৫৯ মিনিটে তার স্বামীর ফোনে দুটি কল আসে। কথা বলার পর তিনি জানান,চাচাতো ভাই রাসেল জরুরি কথা বলার কথা জানিয়ে তাকে ডাকছেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা প্রতিবেশী হাজী মোঃ চাঁন মিয়ার পতিত জমিতে নতুনভাবে মাটি ভরাট হতে দেখে সন্দেহ পোষণ করে। মাটি সরিয়ে একটি গামছা দেখতে পেয়ে আরও খোঁড়াখুঁড়ি করে সোবাহানের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার পর নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে উঠে আসে,আসামি এমদাদ হোসেন এবং আবুল হাসেম ওরফে মোঃ আবুনি পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত সহযোগীদের সহায়তায় সোবাহানকে শ্বাসরোধে হত্যা করেন এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাটিচাপা দেন।
আদালত দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে রায় ঘোষণা করেন। রায়ে এমদাদ হোসেনকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২০১ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অপর আসামি আবুল হাসেমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর আদালত চত্বরে নিহতের স্বজনদের মধ্যে স্বস্তি দেখা যায়। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর