ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য প্রত্যাক্ষান করেছে জেলা আইনজীবী সমিতি


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৩-৪-২০২৫ রাত ৯:০

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার রায় প্রকাশের পর বিক্ষুব্ধ বাদী পক্ষের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য প্রত্যাক্ষান করেছে জেলা আইনজীবী সমিতি। পাবলিক প্রসিকিউটর ( পিপি) আদম সুফি বুধবার দুপুরে তার কার্যালয়ে সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করে এবং লিখিত প্রেস রিলিজের মাধ্যমে  এই ঘোষণা দেন । তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যে তিনি বলেন  গত ২০ এপ্রিল পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার রায় প্রকাশের পর উচ্ছৃংখল কিছু ব্যাক্তি  আদালত সমুহের বিষয়ে সম্মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে। উক্ত বক্তব্যে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি দু:খ প্রকাশ সহ তীব্র নিন্দা জানাচ্ছে। উক্ত অনাকাংখিত ঘটনাটি বস্তুনিষ্ঠ নহে। কতিপয় উচ্ছৃংখল ব্যাক্তি  আদালত ও আইনজীবীদের সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য প্রদান করেছেন। তাই পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির পক্ষে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত তথ্য সমুহ প্রত্যাক্ষান করছি। এসময় জেলা জজ আদালতের সরকারী কৌশলি এডভোকেট এম এ বারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম কাজল, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল্লাহ আল মামুন , আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মাহাবুবুবল ইসলাম, আহ্বায়ক সদস্য এডভোকেট গোলাম হাফিজ,  সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় পিপি আদম সুফি আরও বলেন এই অনাকাংখিত ঘটনার তদন্তের জন্য একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২০ এপ্রিল দুপুরে পঞ্চগড়ে একটি হত্যা মামলার সকল আসামীকে খালাস দেয়ায়  রায়ের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে অবস্থান ও বিক্ষোভ করে বাদি পক্ষ।
জানাগেছে ২০১১ সালের ৩০ মার্চ জমি নিয়ে বিরোধের জের ধরে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগজ গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় এরশাদ নামে এক যুবক গুরুতর আহত হয়ে পরদিন  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৯ জনকে আসামী করে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরশাদের বাবা কসিরউদ্দিন। দীর্ঘ ১৫ বছর পর গত ২০ এপ্রিল এই মামলার রায় প্রদান করে আদালত। রায়ে আসামী পক্ষের সবাইকে খালাস দেয়া হয়। রায়ের বিরুদ্ধে তাৎক্ষনিক বিক্ষুব্ধ বাদী পক্ষ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত